Advertisement

Kolkata the city of joy

Kolkata  the city  of joy

কলকাতা নামটি শুনলেই মনে পড়ে পুরাতন একটা শহর। সাথে হলুদ রং এর ট্র‍্যাক্সি হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল কফি হাউস আরো কত কি। প্রায় সবার ই ইচ্ছা থাকে একটা বার হলেও কলকাতা যাওয়া।
কলকাতার রসগোল্লা আহা এই টা কি আবার বলে দিতে হবে। কলকাতা গিয়ে রসগোল্লা না খেলে তো জীবন টাই না থাক আর না বলি। 😋😋

আমার কলকাতার প্রথম ভ্রমন এর গল্প #২০১৯

পরে অবশ্য আরো বেশ কয়েক বার যাওয়া হয়েছে

যাএ শুরু রাজশাহী থেকে সাগদারী এক্সপ্রেস এ করে  দর্শনা।তারপড় গেদে লোকাল এ করে কলকাতা।

#Day_1
ট্রেন থেকে নেমেই বাস এ করে চলে যাই ধর্মতলা তার পড় চৌরংগি লেনে হোটেল এ। সন্ধ্যয় আশে পাশে শহর টা ঘুরে দেখি আর খাওয়া দাওয়া স্ট্রিট ফুড।

#Day_2
সকাল এ ঘুম থেকে উঠে সরাসরি চলে যাই ভিক্টোরিয়া মেমোরিয়াল এ সার্ক ভুক্ত দেশের জন্য এন্ট্রি ফি (১০০ রুপি)।  ভিক্টোরিয়া মেমোরিয়াল ভাল ভাবে ঘুরে দেখতে পায় ২/৩ ঘন্টা গেলে যায়। তারপড় ট্যাক্সি তে করে যাই জোড়াসাকোর ঠাকুর বাড়ি তে। যা রবিন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। সেখান থেকে পায়ে হাটার পথ এই রয়েছে হাওড়া ব্রিজ সেটা দেখে যাই মিলেনিয়াম পার্ক এ যেখান থেকে হাওড়া ব্রিজ এর খুব সুন্দর ভিউ পাওয়া যায়। পার্কের গেটেই পাশেই রয়েছে ফেরি ঘাট চাইলে চলে যেতে পারেন প্রিন্সেস ঘাট এ।  আর পর মিলেনিয়াম থেকে যাই ইডেন গার্ডেন স্টেডিয়াম (পৃথিবীর বড় স্টেডিয়ামের মধ্যে একটি )। তারপড় সেখান থেকে শহীদ মিনার হয়ে ইন্ডিয়ান মিউজিয়াম (৫০০ রুপি)।তারপর আর কি দিন তো শেষ।

#Day_3
সকাল এ নাস্তা সেরে সোজাসুজি সাইন্স সিটি। যেখানে রয়েছে নানা ধরনের ভাসকর্য আর বিভিন্ন রাইড। পাশেই পেয়ে যাবেন ইকো পার্ক সেখানে রয়েছে বিভিন্ন দেশের প্রধান প্রধান কিছু ভাসকর্য এর ছোট করে বানানো নমুনা প্রায় একই রকম দেখতে কিন্তু সাইজ এ ছোট।

#Day_4
এই দিন আর কোন তেমন কোথায় ঘুতরে না শুধু গিয়েছে কলকাতার বিখ্যাত সব খাবার খেতে
*কফি হাউস☕
*কলকাতার রসগোল্লা
*গোল বাড়ির কষা মাংশ🍗
*ব্যাকার পুরএর দাদা বৌদির বিরিয়ানি 🍱
*ডেকার লেনের খাবার
*মোমো
*চাউমিন🍝
আরো অনেক কিছু

আর চা সে তো সব সময় কলকাতা যাব চা খাব না তা কি করে হয়

আজ এই পর্যন্তই থাক।

#stay_Home
#stay_safe
#covid_19

Post a Comment

0 Comments